২০ আগস্ট মঙ্গলবার পানামা একটি ফ্লাইটে ২৯ জন কলম্বিয়ানকে ফেরত পাঠিয়েছে। সরকার বলেছে, জুলাই মাসে দুই দেশের স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
কলম্বিয়ানরা দারিয়েন জঙ্গল দিয়ে অবৈধভাবে পানামায় প্রবেশ করেছিল। এই পথ দিয়ে গত বছর পাঁচ লাখের বেশি অভিবাসী উত্তরের দিকে আসে।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো অভিবাসন প্রবাহ বন্ধের অঙ্গীকার করেছেন। এটি পানামা ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ। হোসে রাউল মুলিনো ১ জুলাই ক্ষমতাসীন হন। (এপি)