অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় ৫ জন নিহত

চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় ৫ জন নিহত
চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় ৫ জন নিহত

চট্টগ্রামে বন্যায় ১১ উপজেলার অন্তত ১০০ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে জেলার মিরসরাই উপজেলা ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

এরই মধ্যে বন্যায় ফটিকছড়িতে তিনজন এবং হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বানের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমুন নবী জানান, বন্যায় চট্টগ্রামের ৫০ হাজার পরিবারের আড়াই লাখ লোক পানিবন্দি রয়েছেন। বন্যায় ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫৫ মেট্রিক টন চাল এবং নগদ ১৯ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, মিরসরাই উপজেলায় ৫০টি এবং ফটিকছড়িতে ১০টি উদ্ধারকারী নৌযান কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG