অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুর প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করলেন রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানটিটস্কি। ফাইল ফটো।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানটিটস্কি। ফাইল ফটো।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত রবিবার (২৫ অগাস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগকে “মিথ্যা গুজব” বলে অভিহিত করেছেন।

প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন- এই সংবাদ নাকচ করে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানটিটস্কি।

“সত্যি কথা বলতে, প্রথমত এটি একটি গুজব এবং মিথ্যা গুজব। আপনাদের বোঝা উচিত। আমাদের কোম্পানি রোসাটম এরইমধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে,” রাষ্ট্রদূত ম্যানটিটস্কি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন।

তিনি প্রশ্ন তোলেন, যেখানে নির্মাণ কাজ এখনও চলছে সে অবস্থায় কীভাবে এটি করা যেতে পারে?

“পাঁচ বিলিয়ন ডলার। কল্পনা করুন, এটি একটি বড় অর্থ। যখন নির্মাণ চলমান তখন কীভাবে এত অর্থ কাউকে দেওয়া যেতে পারে? আপনাদের কি মনে হয় আমরা এতই পাগল যে কাউকে পাঁচ বিলিয়ন ডলার দেব?” রাষ্ট্রদূত ম্যানটিটস্কি বলেন।

জানুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক আগে এই গুজব তৈরি করা হয় বলে জানান রুশ রাষ্ট্রদূত।

This item is part of
XS
SM
MD
LG