অ্যাকসেসিবিলিটি লিংক

অন্তর্বর্তী সরকারে ফের রদবদল, পদ পুনর্বিন্যাস করলেও নেই চাকরির বিজ্ঞপ্তি

অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকে ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।
অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকে ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।

অন্তর্বর্তীকালীন সরকার আবারও তার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং দায়িত্বের রদবদল করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা শারমিন মুরশিদকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশেক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেছেন।

This item is part of
XS
SM
MD
LG