অ্যাকসেসিবিলিটি লিংক

স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী।

বঙ্গভবন সূত্র জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন স্পিকার।

শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান। সেদিন বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ অগাস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

This item is part of
XS
SM
MD
LG