অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেইট ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করেছেন

কেইট, প্রিন্সেস অফ ওয়েলসকে দেখা যাচ্ছে তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম এবং তিন সন্তানের সাথে। ফটোঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪।
কেইট, প্রিন্সেস অফ ওয়েলসকে দেখা যাচ্ছে তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম এবং তিন সন্তানের সাথে। ফটোঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪।

ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের স্ত্রী কেইট, প্রিন্সেস অফ ওয়েলস তাঁর ক্যান্সার রোগ চিকিৎসায় কেমোথেরাপি সম্পন্ন করেছেন। তিনি আগামী মাসগুলোতে সীমিত আকারে জনসমক্ষে কার্যক্রম শুরু করবেন, যেটা রাজা তৃতীয় চার্লস এবং প্রিন্সেসের ক্যান্সার শনাক্ত হবার বড় ধাক্কার পর ব্রিটেনের রাজপরিবারের জন্য একটি সুখবর।

প্রিন্স উইলিয়ামের ৪২-বছর বয়সী স্ত্রী সোমবার (৯ সেপ্টেম্বের) একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি তাঁর স্বামী এবং সন্তানদের পাশে ছিলেন। তাঁর পরিবারের জন্য গত নয় মাস কত বেদনাদায়ক ছিল, কেইট সেটার বর্ণনা দেন এবং চিকিৎসা সম্পন্ন করায় স্বস্তি প্রকাশ করেন।

“আপনারা জানেন, জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে, এবং অপরিচিত রাস্তা আর দুর্যোগপূর্ণ সমুদ্র পার হবার পথ আমাদের খুঁজে নিতে হয়েছে,” তিনি ভিডিওতে বলেন, যে ভিডিও নরফোকে পরিবারের গ্রীষ্মকালীন বাসার কাছে একটি বনে ফিল্ম করা হয়।

“ক্যানসার নিয়ে জীবনযাত্রা সবার জন্য খুব জটিল, ভয়ঙ্কর এবং অনিশ্চিত, বিশেষ করে আপনার প্রিয়জনদের জন্য। আপনি নিজে কত দুর্বল এবং ভঙ্গুর, আপনি এমন ভাবে সেই বাস্তবতার মুখীমুখী হন যেটা আগে কখনো ভাবেননি। এবং তাঁর সাথে, সব কিছুর জন্য আসে নতুন দৃষ্টিভঙ্গি,” প্রিন্সেস অফ ওয়েলস বলেন।

কেইট, প্রিন্সেস অফ ওয়েলস। ফটোঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪।
কেইট, প্রিন্সেস অফ ওয়েলস। ফটোঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪।

এ’বছরের বেশির ভাগ সময় জুড়ে রাজপরিবার স্বাস্থ্য বিষয়ে একের পর এক ধাক্কা পেয়েছে। প্রথমে জানুয়ারি মাসে ঘোষণা আসে যে, রাজা প্রস্টেট বৃদ্ধির কারণে চিকিৎসা শুরু করবেন, এবং কেইটের পেটে অস্ত্রপচার হবে।

ফেব্রুয়ারিতে, বাকিংহ্যাম প্রাসাদ জানায় যে চার্লস ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছেন। ছয় সপ্তাহ পর, কেইট ঘোষণা দেন যে তিনিও ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছেন। তাঁর অস্ত্রপচারের পর থেকে সামাজিক মাধ্যমে কেইটকে নিয়ে যে কানা-ঘুষা চলছিল, ক্যান্সারের তথ্য প্রকাশ করার পর তা শান্ত হয়।

এই ঘোষণার ফলে রাজপরিবারের অসুস্থ সদস্যদের জন্য ব্যাপক শুভেচ্ছা বাণী প্রকাশ হলেও, রাজপরিবার প্রচণ্ড চাপের মধ্যেও পড়ে যায়। রাজপরিবার হাউস অফ উইন্ডসরের দৈনিক কাজের তালিকায় যেসব নানাবিধ ইভেন্ট ছিল, সেগুলো মেটানোর জন্য রানী কামিলা এবং রাজার বোন প্রিন্সেস অ্যান বাড়তি দায়িত্ব পালন করেন।

উইলিয়াম তাঁর স্ত্রী এবং তিনটি স্বল্প বয়সি সন্তানের দেখা-শোনা করার জন্য রাজকীয় কার্যক্রম থেকে কিছু সময় ছুটি নেন।

জুলাই মাসে উইম্বল্ডনে পুরুষদের টেনিস ফাইনালে জয়ীর হাতে ট্রফি তুলে দেয়ার জন্য কেইট অপেক্ষা করছেন। ফটোঃ ১৪ জুলাই, ২০২৪।
জুলাই মাসে উইম্বল্ডনে পুরুষদের টেনিস ফাইনালে জয়ীর হাতে ট্রফি তুলে দেয়ার জন্য কেইট অপেক্ষা করছেন। ফটোঃ ১৪ জুলাই, ২০২৪।

রাজা চার্লস-এর অস্ট্রেলিয়া সফর

চার্লস এপ্রিলের শেষের দিকে আবার জনসমক্ষে তাঁর দায়িত্ব পালন শুরু করেন, যখন তিনি লন্ডনে একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র সফর করেন। এই শরতকালে তিনি অস্ট্রেলিয়া এবং সামোয়া সফর করবেন, যেটা হবে ক্যান্সার শনাক্ত হবার পর তাঁর প্রথম দীর্ঘ যাত্রা।

কেইট সোমবার বলেন যে, তিনি যদিও কেমথেরাপি চিকিৎসা সম্পন্ন করেছেন, পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগবে এবং তিনি “প্রতিটা দিন এক এক করে” মোকাবেলা করছেন।

“আমরা যে সমর্থন পেয়েছি, তার জন্য উইলিয়াম এবং আমি কৃতজ্ঞ, এবং যারা আমাদের এ’সময়ে সাহায্য করছে তাদের কাছ থেকে অনেক শক্তি অর্জন করেছি,” তিনি বলেন।

জুন মাসে প্রিন্সেস স্বীকার করেন যে, তিনি যখন চিকিৎসাধীন ছিলেন তখন কোন কোন দিন তাঁর খারাপ ছিল, আবার কোন কোন দিন ভাল ছিল।

তাঁর চিকিৎসার সময় জনসমক্ষে বেশিরভাগ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও, কেইট এ’বছর দুটো অনুস্থানে হাজির ছিলেন। প্রথমত, জুনে রাজার জন্মদিনে ‘ট্রুপিং দ্য কালার’ নামে পরিচিত একটি সামরিক কুচকাওয়াজে, এবং খুব সম্প্রতি জুলাই মাসে উইম্বল্ডনের পুরুষদের টেনিস ফাইনালে।

“যারা ক্যান্সার নিয়ে জীবনযাপন করছেন, তাদের জন্য বলি – আমি আপনাদের সাথে আছি, আপনার পাশে, হাতে হাত রেখে,” কেইট সোমবার বলেন।

“অন্ধকার থেকে আলো আসতে পারে, তাই সেই আলোকে উজ্জ্বল হতে দিন।”

This item is part of
XS
SM
MD
LG