অ্যাকসেসিবিলিটি লিংক

মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ৪ অগাস্ট দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহরের দিকে আসছিল।

সেসময় ছাত্র-জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে অভিযুক্তরা রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়।

আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ রাসেল সেতুর কাছাকাছি আসতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে অভিযুক্তরা হামলা চালায়। আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণও করা হয়। বোমা বিস্ফোরণ করা হয়। ইট-পাটকেলও ছুঁড়তে থাকে হামলাকারীরা।

এ হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হয়। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG