অ্যাকসেসিবিলিটি লিংক

ফরিদপুরের ভাঙ্গায় মন্দিরের প্রতিমা ভাঙচুর

হরি মন্দিরের আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর, ২০২৪।
হরি মন্দিরের আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৫ সেপ্টেম্বর, ২০২৪।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হরি মন্দিরের আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত গভীর রাতে ভাঙ্গা সদর বাজারের গুড়পট্টি এলাকার হরি মন্দিরের এ ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টির পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে । তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল জেলা পুলিশ সুপার পরিদর্শন করেছেন। প্রকৃত অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে।

এ বিষয়ে ভাঙ্গার হরি মন্দিরের সাধারণ সম্পাদক অরুণচন্দ্র সাহা বলেন, গত কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন, "আমরা দু-একদিনের মধ্যে রং করার প্রস্তুতি নিচ্ছিলাম।"

তিনি বলেন, "এই মন্দিরে মোট ১৪ টি প্রতিমা ছিল, এর মধ্যে আটটি প্রতিমা দুর্বৃত্তরা বিভিন্ন অংশে ভেঙে ফেলে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছেন।"

ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, "হরি মন্দিরের কার্তিক, অর্জুন, গনেশসহ মোট আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টির সুরাহা চাই। আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।"

This item is part of
XS
SM
MD
LG