অ্যাকসেসিবিলিটি লিংক

ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজন জনতার হাতে আটক হয়েছে।

রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন।

পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। আটক চারজন পুলিশ হেফাজতে রয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে সাংবাদিকদের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করতে দেননি। এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

This item is part of
XS
SM
MD
LG