বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ইতালির ছোট একটি বন্যার্ত গ্রাম থেকে বাসিন্দাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে ইতালির বিমান বাহিনী।
বহু বাসিন্দা বন্যাপীড়িত এবং জলবদ্ধ বাড়িগুলিতে তারা আটকে পড়েছেন।
মধ্য ও পূর্ব ইউরোপে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির ফলে দুর্যোগ সৃষ্টি হয়েছে এবং ইতালির উত্তরাঞ্চলে এই ঝড় তাণ্ডব চালিয়েছে। এর ফলে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ১ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। (এএফপি)