অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল বলছে বৈরুতে হামলায় হেজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে; লেবানন বলছে মৃতের সংখ্যা ১৪

বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের কাছে লোকজন জড়ো হচ্ছে। ২০ সেপ্টেম্বর, ২০২৪।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের কাছে লোকজন জড়ো হচ্ছে। ২০ সেপ্টেম্বর, ২০২৪।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার লেবাননের বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় হেজবুল্লাহর একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, দক্ষিণ বৈরুতের দাহিয়া জেলার ঘনবসতিপূর্ণ এলাকায় এক হামলায় হেজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। তিনি বলেন, ঐ হামলায় হেজবুল্লাহর আরও ১০ সদস্য নিহত হয়েছে।

হেজবুল্লাহ শনিবার সকালে নিশ্চিত করেছে যে আকিল নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, এই হামলা যুদ্ধের একটি নতুন পর্বের অংশ। "আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাব, এমনকি বৈরুতের দাহিয়াতেও।"

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বুহাবিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, শুক্রবারের হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি বলেন, হামলায় ৬৬ জন আহত হয়েছেন।

ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জঁ-পিয়ের সংবাদদাতাদের বলেছেন, “সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ও শঙ্কিত।”

হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার স্বীকার করেছেন যে, লেবাননে এই জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ ডিভাইসে প্রাণঘাতি বিস্ফোরক হামলা একটা “গুরুতর ধাক্কা।” এর প্রতিবাদে তিনি বলেছেন, এই অভিযান চালিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করেছে।

এই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও আরও প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছে। সন্দেহভাজন হেজবুল্লাহ জঙ্গি ও অন্যান্যরা তাদের পেজার-বার্তার উত্তর দিয়েছিল ও ওয়াকি-টকিতে বার্তালাপ চালানোর চেষ্টা করেছিল। তাদের হাতেই এই ডিভাইসগুলিতে বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার ও বুধবারের এই হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ চালিয়েছে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। যদিও এর দায় ইসরায়েল স্বীকার বা প্রত্যাখ্যান করেনি।

নাসরাল্লাহ যথারীতি অজ্ঞাত স্থান থেকে ভিডিও মারফত বক্তব্য রেখেছেন। ইরান-সমর্থিত হেজবুল্লাহ সাধারণত বড় পর্দায় নাসরাল্লাহর ভাষণ দেখা ও শোনার জন্য সমর্থকদের নিয়ে সভার আয়োজন করে থাকে, তবে এবারে তা করা হয়নি।

হামলার ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পেজার বা ওয়াকি-টকি বহনকারী যাত্রীদের বিমানে উঠতে দেয়নি লেবানন। এই নিষেধাজ্ঞা চেকড ও ক্যারি-অন লাগেজ ও পণ্যসম্ভারের ক্ষেত্রেও আরোপিত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG