অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত,বলছে ইউক্রেন

ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে সম্প্রতি নির্মিত প্রতিরক্ষা দেওয়াল দেখা যাচ্ছে, ২০ সেপ্টেম্বর, ২০২৪৷
ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে সম্প্রতি নির্মিত প্রতিরক্ষা দেওয়াল দেখা যাচ্ছে, ২০ সেপ্টেম্বর, ২০২৪৷

আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক শনিবার বলেন, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিওয়ি রিহ’তে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বছরের একটি ছেলে এবং দুই জন বয়স্ক নারী নিহত হয়েছেন।

ইসাক টেলিগ্রামে লিখেন, "মাঝরাতে, যখন শহরের সবাই ঘুমিয়েছিল তখন আবারও, ক্রিওয়ি রিহ-তে একটি শত্রুর একটি ভয়ঙ্কর আক্রমণ। ।"

তিনি বলেন, আরো তিনজন আহত হয়েছেন এবং তাদের মোটামোটি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হামলায় নিহত দুই নারীর বয়স ৭৫ ও ৭৯ বছর। লাইসাক আরো বলেন, দুটি ভবন ধ্বংস হয়েছে এবং আরো ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রিওয়ি রিহ একটি প্রধান ইস্পাত উৎপাদনকারী শহর। এটি রাশিয়ার অধিকৃত অঞ্চলের কাছাকাছি অবস্থিত। শহরটি নিয়মিত বিমান হামলার শিকার হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG