অ্যাকসেসিবিলিটি লিংক

হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার

হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিম
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

ইমতিয়াজ (৪২) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। তার বিরুদ্ধে পল্লবী ও খিলগাঁও থানায় যথাক্রমে দুটি মামলা রয়েছে।

আরও তিনটি মামলায় তার বিচার চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

তৎকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইন-২০০৯–এর অধীনে হিযবুত তাহরীরের কার্যক্রমকে নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞা তুলে নিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ সেপ্টেম্বর আবেদন করা হয়েছে বলে ৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও পাকিস্তানে হিযবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG