৩ অক্টোবর, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্যালিফর্নিয়াতে ফেলিসিয়া দাবানলের আগ্রাসন রুখতে দমকল কর্মীরা একটানা কাজ করেছেন।
স্থানীয় সংবাদদাতাদের বক্তব্য অনুযায়ী, এই দাবানল ২০০ একরের বেশি জমি পুড়িয়ে দিয়েছে। এই এলাকার কর্মকর্তারা বাসিন্দাদের এলাকা খালি করতে বলেছেন কেননা দমকল কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন।
চলতি বছরে ক্যালিফর্নিয়াতে বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে কারণ এই রাজ্যে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া একটানা বিরাজ করছে। (এপি)