যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন হারিকেন বিধ্বস্ত স্থানগুলি পরিদর্শন করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার, ৩ অক্টোবর, জর্জিয়া রাজ্য সফরের সময় হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য তাত্ক্ষণিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেন আরও বলেছেন, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প তার কাছে তিন মাসের জন্য ধ্বংসাবশেষ অপসারণ ও জরুরি সুরক্ষা ব্যবস্থার জন্য ব্যয়ের শতভাগ বহন করার যে অনুরোধ সরকারের কাছে করেছেন তা বাইডেন অনুমোদন করেছেন।

আগের দিন, বাইডেন ফ্লোরিডার রাজধানী ট্যালাহাসি পরিদর্শন করেন, পেরির কাছে ক্ষতিগ্রস্ত স্থান হেলিকপ্টার থেকে জরিপ করেন এবং একটি ব্রিফিং শুনেছেন ও ঝড় থেকে বেঁচে যাওয়া লোকদের সাথে কিটন সমুদ্র সৈকতে দেখা করেন।

বুধবার ওয়াশিংটন ছাড়ার আগে, বাইডেন পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করার জন্য ১০০০ কর্তব্যরত সক্রিয় সৈন্যদের নির্দেশ দিয়েছেন। (রয়টার্স)


XS
SM
MD
LG