অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবেশ মন্ত্রণালয় ২০-২৫ বছরের বেশি পুরোনো যানবাহন প্রত্যাহার চায়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০ বছরের পুরোনো বাস, মিনিবাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০ বছরের পুরোনো বাস, মিনিবাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।

বায়ুদূষণ কমাতে ২০ বছরের পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রবিবার (৬ অক্টোবর) সড়ক পরিবহন কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

এছাড়া, পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালুর অনুরোধও জানানো হয়।

বায়ুদূষণ রোধে, ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরোনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফিটনেসবিহীন এবং ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এমন যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহারের জন্য বিআরটিএ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঢাকায় পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস পরীক্ষার সময় নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।

This item is part of
XS
SM
MD
LG