অ্যাকসেসিবিলিটি লিংক

খ্যাদ্যদ্রব্যের হিমাগার নেটওয়ার্ক গড়তে বাংলাদেশি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের সহায়তা

হিমাগার নেটওয়ার্ক বাংলাদেশের কৃষকদের পণ্যের মান নিশ্চিত করতে সহায়তা করবে বলে কর্মকর্তারা আশা করছেন। ফাইল ফটো।
হিমাগার নেটওয়ার্ক বাংলাদেশের কৃষকদের পণ্যের মান নিশ্চিত করতে সহায়তা করবে বলে কর্মকর্তারা আশা করছেন। ফাইল ফটো।

বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি। এই অনুদান তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগারের সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করবে।

বাংলাদেশে প্রস্তুত খাদ্য এবং কোল্ড চেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বণ্টন ফুডস লিমিটেডকে সম্ভাব্যতা সমীক্ষার জন্য অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)।

সমীক্ষার লক্ষ্য হলো- দুগ্ধজাত পণ্য, মাংস ও অন্যান্য খাদ্যপণ্যের খরচ এবং ক্ষতি কমানো। যা দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করবে।

বন্টন ফুডস মিনেসোটা ভিত্তিক ল্যান্ড ও'লেকস ভেঞ্চার ৩৭-কে এই সমীক্ষা পরিচালনার জন্য নির্বাচন করেছে।

ইউএসটিডিএ’র পরিচালক এনোহ টি ইবং বলেছেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বেসরকারি খাতের বিনিয়োগের সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “বণ্টন ফুডসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব জনগণের চাহিদা পূরণ করে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, তাজা খাদ্যের প্রাপ্যতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তা দেখা যাবে বলে তিনি আশাবাদী।

বন্টন ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ বলেন, শুধু ঢাকাতেই ২ কোটি মানুষ। “বাড়তে থাকা উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণি এবং ভোক্তাদের বদলে যাওয়া ধরণ কোল্ড চেইন শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়,” তিনি বলেন।

তিনি আরও বলেন, “আমরা ছোট ও মাঝারি কৃষি ব্যবসা, আন্তর্জাতিক খাদ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য তৃতীয় পক্ষের লজিস্টিক সেবা সম্প্রসারণের মাধ্যমে আমাদের অবস্থানকে কাজে লাগাতে আগ্রহী।”

যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্জে দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ বলেন, বাংলাদেশে যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থার অভাবে ফসল কাটার পর ক্ষতি হয়, যা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলে এবং কৃষি ও ভোক্তা পণ্যের বাণিজ্যকে সীমিত করে।

“কোল্ড চেইন অবকাঠামো বাংলাদেশের কৃষি উৎপাদনকারীদের তাদের কৃষি পণ্যের নিরাপত্তা ও মান নিশ্চিত করে রপ্তানিতে বৈচিত্র্য আনার সুযোগ দেবে,” তিনি বলেন।

এই সম্ভাব্যতা সমীক্ষা কোল্ড চেইনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ চিহ্নিত করবে, যা বাংলাদেশের দ্রুত বর্ধমান মধ্যবিত্ত শ্রেণির ভোক্তা চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের হিমায়িত পণ্যের জন্য একটি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক তৈরি করবে।

This item is part of
XS
SM
MD
LG