অ্যাকসেসিবিলিটি লিংক

বেনাপোল বন্দর দিয়ে ৯ চালানে ভারতে ৪৫৯ টন ইলিশ রপ্তানি

ইলিশ মাছ (ফাইল ছবি)
ইলিশ মাছ (ফাইল ছবি)

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯টি চালানে ভারতে ৪৫৯ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে।

প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৮০ টাকা।

কম দামে ইলিশ রপ্তানির বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ী ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।”

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল দিয়ে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ভারতে গেছে ৪৫৯ মেট্রিক টন ইলিশ।

এর মধ্যে ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, ২৮ সেপ্টেম্বর (শনিবার) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, ২৯ সেপ্টেম্বর (রবিবার) ৬টি ট্রাকে ১৯ টন, ৩০ সেপ্টেম্বর (সোমবার) ৩০টি ট্রাকে ৮৯ টন, ১ অক্টোবর (মঙ্গলবার) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, ৩ অক্টোবর (বৃহস্পতিবার) ৩০টি ট্রাকে ৯২ টন, ৫ অক্টোবর (শনিবার) ১৩টি ট্রাকে ৪২ টন, ৭ অক্টোবর (সোমবার) ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে ৮ অক্টোবর (মঙ্গলবার) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

রপ্তানিকারকদের ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG