অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

একজন পুলিশ সদস্য বাবা সিদ্দিকের লাল পাগড়ি পড়া একটি বড় হোর্ডিংয়ের নীচে বসে আছেন।
একজন পুলিশ সদস্য বাবা সিদ্দিকের লাল পাগড়ি পড়া একটি বড় হোর্ডিংয়ের নীচে বসে আছেন।

ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিককে (৬৬) মুম্বাইয়ে তার ছেলের অফিসের কাছে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে বিবিসি এই তথ্য জানিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

সাবেক মন্ত্রী এবং মহারাষ্ট্র রাজ্যের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সিদ্দিক সম্প্রতি কংগ্রেস পার্টি থেকে ক্ষমতাসীন বিজেপি জোটের অংশ আঞ্চলিক জাতীয় কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও সিদ্দিকির দলের সদস্য অজিত পাওয়ার এই 'কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন।’

জমকালো পার্টি এবং বলিউডের সঙ্গে সংযোগের জন্য পরিচিত সিদ্দিক একটি বড় হিন্দু উৎসব চলাকালে শহরে কঠোর নিরাপত্তার মধ্যেই গুলিবিদ্ধ হন।

হত্যাকাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি রাজ্য দিলেও বিরোধী দলগুলো গুরুতর নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির জন্য সরকারকে দোষারোপ করেছে।

হত্যার উদ্দেশ্য স্পষ্ট না হলেও এরই মধ্যে পুলিশ সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন একটি গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ২০২২ সালে র‌্যাপার সিধু মুসে ওয়ালাসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের জড়িত থাকার অপরাধে বর্তমানে কারাগারে বন্দী আছেন লরেঞ্চ বিষ্ণোই।

এক সপ্তাহ আগে সিদ্দিককে হত্যার হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানোর পর তাকে হত্যা করল বন্দুকধারীরা।

This item is part of
XS
SM
MD
LG