অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ এনে ট্রুডো বলেন এ ছিল ‘মারাত্মক ভুল’


অটোয়ার পার্লামেন্ট হিলে “ কানাডায় ভারত বিষয়ক সহিংস কর্মকান্ডের বিষয়ে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের একটি তদন্ত সম্পর্কিত একটি সংবাদ সম্মেলনে অঙশ নিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্টেরিও। অক্টোবর ১৪,২০২৪।
অটোয়ার পার্লামেন্ট হিলে “ কানাডায় ভারত বিষয়ক সহিংস কর্মকান্ডের বিষয়ে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের একটি তদন্ত সম্পর্কিত একটি সংবাদ সম্মেলনে অঙশ নিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্টেরিও। অক্টোবর ১৪,২০২৪।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেন ভারত ভেবেছিল কানাডার সার্বভৌমত্বের উপর আগ্রাসী হস্তক্ষেপ করে, যেমনটি করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে, ভারত মারাত্মক ভুল করেছে।

কানাডা ছয় জন ভারতীয় কুটনীতিককে বহিস্কার করার দু দিন পর ট্রুডো এই মন্তব্য করেন। ওই কূটনীতিকদের বিরুদ্ধে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার সঙ্গে জড়িত থাকার এবং ব্যাপক অর্থে সে দেশে ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে।

এক বছর ব্যাপী বিবাদটি দ্বিপাক্ষিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে এবং কানাডার নেতার এই মন্তব্য ছিল এ সময়ের মধ্যে সব চেয়ে কঠোর মন্তব্য।

কানাডার রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত বিষয়ে তিনি বলেন , “ ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা, যেমনটি আগে করেছিল, কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর আগ্রাসী ভাবে হস্তক্ষেপ করতে পারবে”।

ট্রুডো বলেন অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু বিস্তারিত আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

ভারত এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে পাল্টাপদক্ষেপ হিসেবে তারা কানাডার ছয় জন কুটনীতিককে বহিস্কার করেছে।

This item is part of
XS
SM
MD
LG