অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় আরও রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার  

ছবিতে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীদের দক্ষিণ আচেহ প্রদেশের লাবুহান হাজিতে অসুস্থ রোহিঙ্গা শরণার্থীদের সেবা প্রদান করতে দেখা যাচ্ছে৷ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি লাশসহ ১০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকাটি দেখা যায়।

ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় নৌকাটি দক্ষিণ আচেহ জেলার উপকূল থেকে প্রায় তিন থেকে চার মাইল (বা পাঁচ থেকে ছয় কিলোমিটার) দূরে নোঙর করা ছিল।

দক্ষিণ আচেহ জেলার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থানীয়রা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাদেশিক রাজধানী বান্দা আচেহ থেকে অভিবাসন কর্তৃপক্ষের একটি দলের অপেক্ষায় রয়েছেন তারা।

রোহিঙ্গারা, যারা বেশিরভাগই মুসলিম, মিয়ানমারে ব্যাপক নির্যাতনের শিকার। হাজার হাজার মানুষ প্রতি বছর তাই জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পৌঁছানোর জন্য দীর্ঘ এবং ব্যয়বহুল সমুদ্র যাত্রার পথ বেছে নেয়, যা প্রায়ই ইন্দোনেশিয়ায় স্টপওভারের সাথে জড়িত একটি বহু মিলিয়ন ডলারের মানব-পাচার ব্যবসা।

অনেকে রোহিঙ্গাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল হলেও, অন্য স্থানীয়রা রোহিঙ্গাদের আচরণ অসামাজিক বলে অভিযোগ তুলেছে।

শরণার্থীদের সংখ্যা বাড়ার কারণে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।

গত ডিসেম্বরে, শত শত স্থানীয় শিক্ষার্থী আচেহ শহরে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছিল এমন একটি অনুষ্ঠান হলে হামলা চালিয়ে তাদের জিনিসপত্রে লাথি মারে, যার কারণে রোহিঙ্গা শরণার্থীদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়।


XS
SM
MD
LG