অ্যাকসেসিবিলিটি লিংক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত একই পরিবারের ৩ জন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টায় উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের (এক্স) ১০৪ নম্বর ব্লকের আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

This item is part of
XS
SM
MD
LG