অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার উপকূলে আটকে পড়া রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধার করা হবে

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে কয়েকদিন আটকে থাকার পর শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে ২৩ অক্টোবর বৃহস্পতিবার উদ্ধার করবে ইন্দোনেশিয়া।

বেশিরভাগ মুসলিম জাতিগোষ্ঠিগত রোহিঙ্গারা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছানোর জন্য দীর্ঘ ও বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে যায়।

নারী ও শিশুসহ শরণার্থীদের বহনকারী নৌকাটি গত সপ্তাহ থেকে দক্ষিণ আচেহ জেলায় উপকূলে নোঙর করে রাখা হয়েছিল। তবে সোমবার উপকূলের দুই কিলোমিটারের কম দূরত্বের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং কিছু দ্রব্যাদি সরবরাহ করা হয়েছিল। এ সময়ে কর্মকর্তারা তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। (এএফপি)


XS
SM
MD
LG