অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার একাধিক স্থানে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান, ৩৫ জন আইএস জঙ্গি নিহত

ফাইল- সিরিয়ার একটি মরুভূমিতে ইসলামিক স্টেটের জঙ্গি অধিকৃত এলাকায় বিমান আক্রমণের পর ধোঁয়ার কুন্ডলী দেখা যাচ্ছে। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। ২০২৪ সালের অক্টোবরের শেষের দিকে ইসলামিক স্টেট গোষ্ঠীর শিবিরে যুক্তরাষ্ট্রের আরেকটি অভিযানে ৩৫ জন জঙ্গি নিহত।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর একাধিক শিবিরে আঘাত হানায় ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

সিরিয়ার মধ্যাঞ্চলে সোমবার সন্ধ্যায় এই বিমান হামলাটি সম্পন্ন করা হয় এবং একাধিক স্থান ও এই গোষ্ঠীর শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে এই আক্রমণ চালানো হয়। আই এস জঙ্গিদের লক্ষ্য করে ইরাকি বাহিনীর সঙ্গে একাধিক যৌথ তৎপরতার অব্যবহিত পরই এই অভিযান চালানো হয়।

পেন্টাগন কর্মকর্তারা বলেছেন যে ইসলামিক স্টেট গোষ্ঠীটি ওই অঞ্চলে হুমকি হয়ে রয়েছে, তবে তারা ১০ বছর আগে যেমন শক্তিশালী ছিল এখন আর তেমনটি নেই। সেই সময়ে এই জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে সিরিয়ায় এই সর্বসাম্প্রতিক আক্রমণটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী এবং অসামরিক লোকজনের উপর আক্রমণ চালানোর জন্য গোষ্ঠীটির পরিকল্পনা ও সংগঠিত হবার ক্ষমতাকে খর্ব করবে। তারা বলেছে যে অসামরিক কোন ব্যক্তির হতাহত হবার কোন আভাস পাওয়া যায়নি।

This item is part of
XS
SM
MD
LG