অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে কমিশনারদের নাম সুপারিশ করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের জন্য দুই জনের নাম সুপারিশ করবে কমিটি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।

This item is part of
XS
SM
MD
LG