অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২রা নভেম্বর) সন্ধ্যার দিকে খুলনা শহরের ডাকবাংলা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ ক‌রে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ এবং উত্তেজিত ছাত্র জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসেন।

তারা ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন, এরপর কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালান এবং মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন।

পরে তারা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বলেন, "বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যা ৬টার দিকে মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা করেন।"

পুলিশ বলছে, যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

This item is part of
XS
SM
MD
LG