অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি বলছে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছেন। ফটোঃ ৩ নভেম্বর, ২০২৪।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছেন। ফটোঃ ৩ নভেম্বর, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার (৩ নভেম্বর) বলেছেন, “ফ্যাসিবাদের” বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

“জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসবে না এবং এটি চিরতরে নির্মূল করা হবে বলে প্রত্যাশা করছে জাতি,” বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

আলমগীর বলেন, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের দেওয়া রায়ে “প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হয়েছে।”

আগামীতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। গত তিন মাসে হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG