অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয় ঘোষণা করলেন ডনাল্ড ট্রাম্প

০৩:৩২ ৬.১১.২০২৪

কীভাবে ভোট গণনা হয়?

যুক্তরাষ্ট্রে কোনো কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেই—প্রতিটি অঙ্গরাজ্যের ব্যালট গণনার নিজস্ব প্রক্রিয়া রয়েছে। স্থানীয় ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা রিয়েল টাইমে নির্বাচনের ফল ঘোষণা করতে থাকেন এবং সংবাদ এজেন্সিগুলো সেই ফলাফল ব্যবহার করে এবং কখনো কখনো তার সঙ্গে পরিসংখ্যানগত কৌশলের সমন্বয় ঘটিয়ে কে জয়ী হতে পারেন, তার পূর্বাভাস দেয়।

এভাবে সংবাদমাধ্যমগুলো প্রায়ই ব্যালট গণনা শেষ হওয়ার আগে বা কর্মকর্তারা চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কে বিজয়ী হতে চলেছেন, তা “কল” করে বা “পূর্বাভাস” দেয়। অনেক ডিসট্রিক্টে ভোট গণনা শেষ হতে কয়েক দিন বা সপ্তাহও লেগে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই আংশিক ফলাফল ব্যবহার করেই গাণিতিক প্রক্রিয়ায় বিজয়ীর পূর্বাভাস দেওয়া যায়। তবে যখন কোনো অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম থাকে, তখন সংবাদমাধ্যমগুলো পূর্বাভাস না দিয়ে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করে।

আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ফলাফল প্রকাশ করা হয় না।

নিউইয়র্কের একটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। মঙ্গলবার, ৫ নভেম্বর।
নিউইয়র্কের একটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। মঙ্গলবার, ৫ নভেম্বর।

০৫:৩৬ ৬.১১.২০২৪

কবে নাগাদ ফলাফল জানা যাবে?

৫ নভেম্বর সন্ধ্যায় সশরীরে ভোট দেওয়ার পালা শেষ হবে।

কোনো সরকারি সংস্থা নয়, যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমগুলোই নির্বাচনের আংশিক ফলাফল বা “কল” (পূর্বাভাস) দেয়।

বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও কখন পর্যন্ত চিঠির মাধ্যমে আসা ভোট গ্রহণ করা যাবে, সে সংক্রান্ত আলাদা আলাদা আইন রয়েছে। এ কারণে কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল নির্বাচনের পরের দিন বা তারও পরে জানা যাবে।

প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রেও সংবাদ এজেন্সিগুলো ভোটগ্রহণ শেষে জয়ী প্রার্থীর পূর্বাভাস দিতে সমস্যায় পড়ে।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। এবারও এমন হতে পারে যে নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে ৫ নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দেবে।

০৬:২৭ ৬.১১.২০২৪

ভোটাররা যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের ভাগ্যও নির্ধারণ করছেন

ইউ এস ক্যাপিটল, কংগ্রেসের কার্যালয়, ওয়াশিংটন, ডিসি। ফাইল ফটো।
ইউ এস ক্যাপিটল, কংগ্রেসের কার্যালয়, ওয়াশিংটন, ডিসি। ফাইল ফটো।

মঙ্গলবারের ভোটে যুক্তরাষ্ট্রের দুই কক্ষ বিশিষ্ট সংসদ ইউ এস কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েও লড়াই হচ্ছে। নির্বাচনে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বা রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তাঁর আইন প্রণয়ন কর্মসূচির সাফল্যর জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

গোটা যুক্তরাষ্ট্রে ভোটাররা সংসদের নিম্ন কক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভস-এর ৪৩৫ আসনে প্রতিনিধিদের দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত করবে। আর সেনেটের ১০০ আসনের ৩৪টিতে সেনেটররা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হবেন।

ডেমোক্র্যাটরা বর্তমানে সেনেটের এবং রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণে আছে। তবে বিশ্লেষকরা বলছেন, দুটি কক্ষরই হাত বদল হয়ে যেতে পারে, অথবা একই রয়ে যেতে পারে। সে যেটাই হোক, দু’কক্ষে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ খুব অল্প আসনের ব্যবধানে থাকার সম্ভাবনা বেশি।

০৬:৩৮ ৬.১১.২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো রাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে।

প্রথম চারটি রাজ্যের ফলাফলে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে জয়লাভ করে ২৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

অন্য দিকে, ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ভেরমন্ট রাজ্যে জয়লাভ করে ৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

পঞ্চাশটি রাজ্য এবং ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ায় মোট ৫৩ ৮ ইলেক্টরাল ভোট আছে এবং যে প্রার্থী ২৭০টি পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।

তবে, গত এক বছরের জনমত জরীপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি রাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

সাতটি রাজ্যে - জর্জিয়া, উইস্কন্সিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত না। এই রাজ্যেগুলোকে 'সুইং স্টেট' বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য এক প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।

আরও লোড করুন

XS
SM
MD
LG