অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয় ঘোষণা করলেন ডনাল্ড ট্রাম্প

১০:১৮ ৬.১১.২০২৪

ক্যালিফোর্নিয়ায় হ্যারিস, আইওয়াতে ট্রাম্প

Arab Americans gather at a restaurant for a presidential election watch party In Dearborn, Michigan,
ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানের আরব-অধ্যুষিত ডিয়ারবর্ন শহরের এক রেস্তোরাঁয় স্থানীয় বাসিন্দারা নির্বাচনের ফলাফল দেখছেন। ফটোঃ ৫ নভেম্বর, ২০২৪।

ডনাল্ড ট্রাম্পকে আইওয়া, আইডাহো এবং ক্যানসাস রাজ্যে জয়ী ঘোষণার মধ্যে দিয়ে রিপাবলিকান দলের প্রার্থী এই প্রাক্তন প্রেসিডেন্ট ২১৪টি ইলেক্টরাল ভোট সংগ্রহ করলেন। নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টরাল ভোটের মধ্যে প্রয়োজন ২৭০।

তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ওয়াশিংটন আর ডিসট্রিক্ট অফ কলাম্বিয়া জয়ের মধ্য দিয়ে পেয়েছেন ১৭৯টি ইলেক্টরাল ভোট।

তবে যে রাজ্যগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে, সেগুলোতে অপ্রত্যাশিত কিছু ঘটছে না। ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় রাত ১১টায় এগিয়ে থাকলেও, আরও অনেক রাজ্যে ভোট গণনা শুরু হয়নি যেগুলোর কয়েকটা হ্যারিসের খাতায় যাবে বলে ধারনা করা হয়।

এই নির্বাচনে হার-জিত হবে সাতটি ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেট, যেখানে ভোট গ্রহণ শেষ হয়েছে কিন্তু দু’প্রার্থীর ভোট খুব কাছা-কাছি হওয়ায় ফলাফল ঘোষণা করতে বিলম্ব হবে। সাতটি রাজ্য হচ্ছে - মিশিগান, উইস্কন্সিন, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা, পেনসিলভানিয়া এবং নর্থ ক্যারোলাইনা।

১০:৩৯ ৬.১১.২০২৪

ব্যাটলগ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী

Workers at the Mecklenburg County Board of Elections, in Charlotte, North Carolina, unload and begin to sort secured bags of ballots and logs as they are brought in by car from polling locations across the county on November 5, 2024. (Photo by Grant BALDW
নর্থ ক্যারোলাইনার শারলট শহরে নির্বাচন কর্মীরা ব্যালট পেপার সিল করছেন। ফটোঃ ৫ নভেম্বর, ২০২৪।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যে সাতটি রাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, তার অন্যতম নর্থ ক্যারলাইনায় রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়ায় ২৩০-এ।

ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ওরেগন, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া এবং হাওয়াই রাজ্যে জয়ী হন, যা প্রত্যাশিত ছিল। এর ফলে তাঁর খাতায় ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ২১০-এ।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের পর হ্যারিসের জন্য অন্য ব্যাটল্গ্রাউন্ড স্টেট – জর্জিয়া, পেনসিল্ভানিয়া, মিশিগান, উইসকন্সিন, অ্যারিজোনা আর নেভাদা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো।

১২:১৪ ৬.১১.২০২৪

জর্জিয়ায় জয় পেলেন ডনাল্ড ট্রাম্প

পর পর দুটো ব্যাটলগ্রাউন্ড স্টেট-এ জয়লাভ করলেন ডনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের প্রার্থীকে প্রথমে নর্থ ক্যারোলাইনা, তারপর জর্জিয়াতে জয়ী ঘোষণা করা হয়েছে।

এই দুই জয় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে চূড়ান্ত জয়ের কাছা-কাছি নিয়ে গেছে। তাঁর খাতায় এখন ২৪৬ ইলেক্টরাল ভোট যোগ হয়েছে – নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০।

অন্যান্য সুইং স্টেট – পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা এবং অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলিতেই ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।

ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ মনে হচ্ছে।

১৩:৩৯ ৬.১১.২০২৪

চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে ডনাল্ড ট্রাম্প

Former US President and Republican presidential candidate Donald Trump speaks during an election night event at the West Palm Beach Convention Center in West Palm Beach, Florida, on November 6, 2024.
প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ৬ নভেম্বর, ২০২৪।

রিপাবলিকান দলের প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় জয়ের মাধ্যমে নির্বাচনে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

পেনসিলভানিয়ার ১৯টি ইলেক্টরাল ভোট তাঁর খাতায় যোগ হবার পর ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট দাঁড়িয়েছে ২৬৭-তে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য তাঁর আর প্রয়োজন মাত্র ৩টি ভোট।

আরও সাতটি রাজ্যের ফলাফল এখনো ঘোষণা করা হয় নি, যার মধ্যে ট্রাম্প পাঁচটিতে এগিয়ে আছেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG