অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানি অভিযুক্ত

গৌতম আদানি
গৌতম আদানি

ভারতের একজন ব্যবসায়ী, যিনি বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তিদের একজন তাকে যুক্তরাষ্ট্রে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যে তিনি একটি উৎকোচ স্কিম দ্বারা পরিচালিত হয়ে তাঁর নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন।

নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে ৬২ বছর বয়সী গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তাঁর এই পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান।

আদানি, তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে যে তারা “যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দূর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন” করতে চেয়েছিলেন।

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবিদের তালিকা প্রকাশ করা হয়নি। তাঁর কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে।

আদানি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্ষমতার কলকাঠি নাড়েন। ১৯৯০’এর দশকে কয়লার ব্যবসায় তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। আদানি গ্রুপ, প্রতিরক্ষার সাজসরঞ্জাম থেকে শুরু করে, রাস্তা নির্মাণ, এমনকী ভোজ্য তেল বিক্রিসহ ভারতীয় জীবনের বিভিন্ন দিকে সম্পৃক্ত থেকেছে।

সাম্প্রতিক বছরগুলিতে , আদানি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বড় রকমের পদক্ষেপ গ্রহণ করেন, যেখানে তিনি টেকসই সমৃদ্ধির দর্শনকে তুলে ধরেন যার প্রতিধ্বণি শোনা যায় তাঁর এই শ্লোগানে, “গ্রোথ উইথ গুডনেস”।

গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনে যে তিনি ও তাঁর কোম্পানি,নির্লজ্জ ভাবে নিজ উদ্দেশ্য সাধনের জন্য স্টক ব্যবহার করেছেন” এবং “ হিসাবে জালিয়াতি” করেছেন। আদানি গ্রুপ এই সব অভিযোগকে “ বিদ্বেষ প্রসূত এবং বাছাইকৃত কিছু ভিত্তিহীন অপতথ্যের সমন্বয়ে গঠিত বানোয়াট অভিযোগ” বলে অভিহিত করে।

যে প্রতিষ্ঠানটি নিয়ে প্রশান উঠছে সেটি হচ্ছে শর্ট সেলার, ওয়ালস্ট্রিটের টিম সেই সব ব্যবসায়ীদের বলে যারা বিশেষ কিছু স্টকের দাম কমিয়ে দেয় এবং তারা আদানি গোষ্ঠির ক্ষেত্রে এ ধরণের বিনিয়োগ করেছে।

This item is part of
XS
SM
MD
LG