অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুরঃ রাজশাহীর পর বগুড়ায়

 বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর
বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর

বগুড়ায় দৈনিক প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় ঘটনাটি ঘটে।

এ বিষয়ে প্রথম আলোর বগুড়া অফিস প্রধান আনোয়ার পারভেজ বলেন, "হামলার আশঙ্কায় রাত পৌনে ৯টার দিকে অফিস বন্ধ করি। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা আমাকে ফোন করে জানান, অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।"

তিনি বলেন, "দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে দেওয়ালের কাচ ভাঙচুরসহ অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করে।"

বগুড়া সদর থানার সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে।

প্রথম আলো ও ডেইলি স্টার- বাংলাদেশের শীর্ষ দুই সংবাদমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি একদল ব্যক্তি বিক্ষোভ করছে।

চলতি সপ্তাহে রবিবার ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান নেয় এবং পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার রাজশাহীতে দৈনিক প্রথম আলো কার্যালয়ের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে একদল ব্যক্তি।

এসময় কার্যালয়ের সামনের সাইনবোর্ডও ভাঙচুর করে তারা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

This item is part of
XS
SM
MD
LG