অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক
ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মো. মনির হোসেন, একই উপজেলার মো. সবুজ মিয়া, লুল্লারচর এলাকার মো. হেকিম আলী, সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁও এলাকার মো. উজ্জল হোসেন ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার মো. সালেক নুর।

আটককৃতদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশি এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকালে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির নিকট স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, কিছুদিন আগে কাজের উদ্দেশে তারা ভারত গিয়েছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

This item is part of
XS
SM
MD
LG