অ্যাকসেসিবিলিটি লিংক

মির্জা আব্বাসঃ 'একুশে আগস্ট গ্রেনেড হামলার পেছনে ছিল বিদেশি শক্তি'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (ফাইল ছবি)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির শীর্ষ দুই নেতা তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ার সংবাদকে 'বিজয়ের মাসে প্রথম সুসংবাদ' বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার (১ ডিসেম্বর) হাই কোর্টের রায়ের পর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, “২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না।”

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়ার এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত ছিল।

জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রবিবার তারেক-বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে।

তারেক রহমান এখন আছেন যুক্তরাজ্যে, আরেক খালাসপ্রাপ্ত আসামী লুৎফুজ্জামান বাবর আছেন কারাগারে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আব্বাস।

তিনি বলেন, 'একটি ভুল মামলায়' সাজা খাটলেন এতদিন তারেক রহমান সহ আরও অনেকে।

This item is part of
XS
SM
MD
LG