এই ছবির গ্যালারিতে হামার পতনের মূল মুহূর্তগুলি দেখা যাচ্ছে, সরকার বিরোধী বাহিনী শহর এবং আশেপাশের সামরিক স্থাপনাগুলির নিয়ন্ত্রণ দখল করেছে। যা কিনা সিরিয়ার গৃহযুদ্ধে একটি বড় পরিবর্তন চিহ্নিত করেছে৷ ৬ ডিসেম্বর, ২০২৪।
বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলের প্রধান ও বৃহত্তম শহর আলেপ্পো অবরোধ করার কয়েক দিন পরেই হামা দখল করেছে। ২০১৬ সালের পর এটাই আলেপ্পোর উপর প্রথম বড় আঘাত; ইরান-সম্পৃক্ত মিলিশিয়া ও রুশ বিমান বাহিনী সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী সে দেশে ভয়াবহ গৃহযুদ্ধ চলাকালে শহরের পূর্ব অংশ থেকে বিদ্রোহী দলগুলিকে বিতাড়ন করেছিল।
আলেপ্পো ও দামেস্কের মাঝখানে রাজধানী দামেস্কের প্রায় ২০০ কিলোমিটার উত্তরে হামা শহরটি অবস্থিত।