আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, সিরিয়ার হাজার হাজার মানুষ দামেস্কের উমায়েদ স্কয়ারে বাশার আল-আসাদের পতনকে উদযাপন করছে। আসাদের শাসনের অবসান ঘটিয়ে ইসলামপন্থী বিদ্রোহীরা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম জুম্মার দিনে এই জমায়েতে উপস্থিত হয়। শুক্রবার, ১৩ ডিসেম্বর।
১৩ বছরের গৃহযুদ্ধ ও পাঁচ দশকের বেশি সময় ধরে পারিবারিক স্বৈরশাসন চালানোর পর আসাদ রাশিয়ায় পালিয়েছেন। এই সময়কালে সিরিয়া হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম কুখ্যাত দমনপীড়নমূলক পুলিশি রাষ্ট্র। (রয়টার্স)