অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সহায়তার আশ্বাস 

প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস। ১৫ ডিসেম্বর, ২০২৪।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস। ১৫ ডিসেম্বর, ২০২৪।

বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, "কিছু দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধানে দেশটি আমাদের পাশে থেকে সহযোগিতা করবে বলে প্রেসিডেন্ট রোমেস আশ্বস্ত করেছেন।"

পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে রয়েছে দুদেশের ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ-সংক্রান্ত সমঝোতা স্মারক।

ঢাকায় অবস্থানকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে একাধিক সভা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জোসে রামোস হোর্তার।

This item is part of
XS
SM
MD
LG