অ্যাকসেসিবিলিটি লিংক

ফেনীতে আইন ভেঙে সেনাবাহিনীর হাতে আটক বিএনপির ৭ নেতাকর্মী

ফেনী মডেল থানা
ফেনী মডেল থানা

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে ধর্মপুর আমিনবাজার থেকে তারা আটক হন। পরে সোমবার সকালে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হলে সন্ধ্যায় মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

আটকরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. টিপু সুলাইমান বলেন, "বিজয় দিবস উপলক্ষে র‍্যালি করে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।"

এ সময় আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এলে সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ান তারা। এ সময় সিগন্যাল না মানায় তাদের আটক করে সেনাবাহিনী।

বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তথ্য নিতে পারেন।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG