অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালির মেলোনি বলছেন, রাশিয়ার নিরাপত্তা হুমকি সুদূরপ্রসারী

ফাইল ছবিঃ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ফাইল ছবিঃ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রবিবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য কেবল প্রতিরক্ষাই নয় বরং এর চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া কারণ হিসেবে তিনি বলেন, ব্লককে দুর্বল করার জন্য মস্কো অবৈধ অভিবাসন এবং অন্যান্য ইস্যুগুলোকে ব্যবহার করতে পারে।

নর্ডিক অঞ্চল ও ভূমধ্যসাগরের নিরাপত্তা এবং দক্ষিণ ইউরোপের অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য সপ্তাহের শেষে ফিনল্যান্ড ইতালি, সুইডেন এবং গ্রিসের নেতাদের পাশাপাশি ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধানকে ল্যাপল্যান্ড অঞ্চলে আমন্ত্রণ জানিয়েছিল।

এক সংবাদ সম্মেলনে রাশিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে রক্ষণশীল সরকারের নেতা মেলোনি বলেন, "আমাদের বুঝতে হবে আমরা যা ধারণা করি এটি (রাশিয়া) তার চেয়েও অনেক বড় হুমকি।”

তিনি আরও বলেন, ইউক্রেন সংঘাত শেষ হওয়ার পরও ইইউএর ঝুঁকি কমবে না সেটা রাশিয়া বা অন্য যা কিছুই হোক না কেন। ইইউকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

ইইউকে তার সীমান্ত রক্ষার জন্য আরও বেশি পরিকল্পনা হাতে নেবার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়া বা অন্য কোনও "অপরাধী সংগঠন" যাতে অবৈধ অভিবাসীদের এদিকে ঠেলে দিতে না পারে সে ব্যাপারে তিনি সতর্ক থাকার কথা বলেন।

ফিনল্যান্ড ও এস্তোনিয়াসহ কয়েকটি ইইউ সদস্য অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্য ও অন্যান্য জায়গা থেকে অবৈধ অভিবাসীদের যথাযথ তল্লাশি ছাড়াই রাশিয়া হয়ে ইইউভুক্ত দেশগুলোতে প্রবেশের অনুমতি দিয়েছে রাশিয়া। যা কিনা ইইউর নিরাপত্তা বিঘ্নিত করছে।

যদিও রাশিয়া ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে ঠেলে দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে মস্কো।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। তাই এটি ফিনল্যান্ড এবং অন্যান্য ইইউ সদস্য ও ন্যাটো মিত্রদের জন্য “অস্তিত্বের প্রশ্ন।"

This item is part of
XS
SM
MD
LG