অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রিসমাস মার্কেট হামলার সন্দেহভাজন সম্পর্কে গত বছর একটি সতর্কবার্তা পায় জার্মান কর্তৃপক্ষ

জার্মানির ম্যাগডেবার্গে ক্রিসমাস মার্কেটের কাছে হামলায় নিহতদের সম্মানে মোমবাতি এবং টেডি বেয়ার রেখেছেন শোকার্তরা৷ শুক্রবার সন্ধ্যায় এক চালক তার গাড়ি সেখানে ভিড়ের মধ্যে জনতার উপর চালিয়ে দেয়। ২২ ডিসেম্বর, ২০২৪।
জার্মানির ম্যাগডেবার্গে ক্রিসমাস মার্কেটের কাছে হামলায় নিহতদের সম্মানে মোমবাতি এবং টেডি বেয়ার রেখেছেন শোকার্তরা৷ শুক্রবার সন্ধ্যায় এক চালক তার গাড়ি সেখানে ভিড়ের মধ্যে জনতার উপর চালিয়ে দেয়। ২২ ডিসেম্বর, ২০২৪।

জার্মান সরকারের এক অফিস রবিবার বলেছে, জার্মান কর্তৃপক্ষ ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় সন্দেহভাজন অপরাধী সম্পর্কে গত বছর একটি সতর্কবার্তা পেয়েছিল। এদিকে হামলায় নিহত পাঁচজনের বিষয়ে আরও বিশদ তথ্য প্রকাশিত হয়েছে৷

রবিবার গত বছরের গ্রীষ্মের শেষের দিকে প্রাপ্ত তথ্য সম্পর্কে অভিবাসন ও শরণার্থী বিষয়ক ফেডারেল অফিস সোশ্যাল মিডিয়া এক্স-এ বলে, "অন্যান্য অনেক তথ্যের মতোই এই তথ্যকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছিল।"

কিন্তু, অফিসটি আরও বলে, তারা কোনও তদন্তকারী কর্তৃপক্ষ নয় এবং এমন ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেই অনুযায়ী তারা তথ্যটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। তারা সন্দেহভাজন ব্যক্তি বা সতর্কতার প্রকৃতি সম্পর্কে অন্য কোনও বিস্তারিত তথ্য জানায়নি।

কেন্দ্রীয় শহর ম্যাগডেবার্গে শুক্রবার সন্ধ্যায় হামলা হয়। পুলিশ রবিবার বলেছে, যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ৪৫, ৫২, ৬৭ এবং ৭৫ বছর বয়সী চারজন নারী এবং সেইসাথে এক ৯ বছর বয়সী ছেলে, যার কথা আগেরদিন জানানো হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৪১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ম্যাগডেবার্গের একাধিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ম্যাগডেবার্গ বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

কর্তৃপক্ষ ম্যাগডেবার্গ হামলায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে একজন সৌদি চিকিৎসককে চিহ্নিত করেছে। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন এবং পরে স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেন।

শনিবার সন্ধ্যায় সন্দেহভাজনকে আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। বিচারক নির্দেশ দেন তাকে অভিযোগ গঠনের আগ পর্যন্ত হেফাজতে রাখা হবে।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি, তবে বেশ কয়েকটি জার্মান সংবাদ আউটলেট তাকে তালেব এ. হিসাবে চিহ্নিত করেছে। তার পদবী গোপনীয়তা আইন অনুসারে গোপন রাখা হয়েছে এবং বলা হয় তিনি মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।

সন্দেহভাজন ব্যক্তিটি নিজেকে একজন সাবেক মুসলিম হিসেবে বর্ণনা করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একজন সক্রিয় ব্যবহারকারী ছিলেন বলে প্রতীয়মান হচ্ছে। তিনি প্রতিদিন ইসলাম বিরোধী বিষয়বস্তু নিয়ে কয়েক ডজন টুইট এবং রিটুইট শেয়ার করে ধর্মের সমালোচনা করতেন এবং ধর্ম ত্যাগ করা মুসলমানদের অভিনন্দন জানাতেন।

তিনি আরও অভিযোগ করেন যে জার্মান কর্তৃপক্ষ ইউরোপের "ইসলামিকরণ" রোধে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ। তিনি জার্মানির অভিবাসী বিরোধী অল্টারনেটিভ পার্টির সমর্থক বলেও প্রতীয়মান হয়।

জার্মানিতে আরেকটি সহিংসতার ঘটনা যে ভয়াবহতা সৃষ্টি করেছে, তাতে ২৩ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনের পর্যন্ত অভিবাসন সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হবে।

This item is part of
XS
SM
MD
LG