অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান আটক

বিজিবি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে। ২৯ ডিসেম্বর, ২০২৪।
বিজিবি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে। ২৯ ডিসেম্বর, ২০২৪।

ফেনীর পরশুরামের সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গিলবার্ট অ্যাপেহ নামে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার(২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব নিজ কালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আটক গিলবার্টের পাসপোর্ট থেকে দেখা গেছে, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে করে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন তিনি।

পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২১৫৮/এমপির আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশাকসামগ্রী জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে।

আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

This item is part of
XS
SM
MD
LG