অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ৩০ ডিসেম্বর, ২০২৪।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ৩০ ডিসেম্বর, ২০২৪।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই তথ্য জানায়।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।

এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

প্রেস উইং জানায়, "আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।"

This item is part of
XS
SM
MD
LG