অ্যাকসেসিবিলিটি লিংক

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ৩১ ডিসেম্বর, ২০২৪।
ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ৩১ ডিসেম্বর, ২০২৪।

ভারতের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. ইউনূস।

পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়।

পরে তার মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত।

জানা গেছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

পরে অধ্যাপক ইউনূস হাই-কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন।

এ সময় ড. ইউনূস তার সাবেক বন্ধু অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথা স্মরণ করে বলেন, "তিনি (মনমোহন সিং) কত সহজ-সরল মানুষ ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন"।

"ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।"

This item is part of
XS
SM
MD
LG