অ্যাকসেসিবিলিটি লিংক

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার।
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার।

২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার। প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে বাদ পড়া শহীদ ও আহতদের ৩১ জানুয়ারি (২০২৫) পর্যন্ত তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-অগাস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন, তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।

তবে যোগ্য হয়েও প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের নাম তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তিতে আবেদনের আহ্বান করা হয়েছে।

সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর ৩১ জানুয়ারি (২০২৫) পর্যন্ত আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG