অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযান, সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাঙ্গামাটির লংগদু কিচিংছড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টায় রাঙ্গামাটির লংগদু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিচিংছড়া এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযানের সময় তার কাছ থেকে এম-৪ একটি রাইফেল, ১২টি মোবাইল, সেনাবাহিনীর নকল ৩টি ইউনির্ফম এবং ২টি এনআইডি কার্ড, ৫টি ব্যাগ, ১০টি কম্বল ও বিভিন্ন প্রকারের নথি উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পোশাক পরিহিত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

This item is part of
XS
SM
MD
LG