অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তরেরর ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫।

ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে অক্টোবরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে।

This item is part of
XS
SM
MD
LG