অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান তার সহকর্মীরা।

পরবর্তীতে তারা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোহেল যে টেবিলে উঠেছিলেন সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে, সেই টেবিল থেকেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, "তদন্ত চলছে। এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরও কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারব।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক বলেন, "সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।"

This item is part of
XS
SM
MD
LG