অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবীর মিত্রঃ রুপালি পর্দায় নবাব হিসেবে পরিচিত অভিনেতা মারা গেছেন

অভিনেতা প্রবীর মিত্র
অভিনেতা প্রবীর মিত্র

রূপালি পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র ৮১ বছর বয়েসে মারা গেছেন।

রবিবার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

একাশি বছর বয়সী কিংবদন্তি এই অভিনেতা বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

প্রবীর ‘লালকুটি’ থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ‘ডাকঘর’। চরিত্র ছিল প্রহরী। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা।

এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭১ সালে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। তিনি ১৯৮২ সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তাকে ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।তিনি ২০১৯ সাল পর্যন্ত, প্রায় ৪ যুগ ধরে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন।

This item is part of
XS
SM
MD
LG