অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারে সমুদ্রসৈকতের ঝাউবাগানে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটার সময় এ ঘটনা ঘটে।

সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর বাড়ি খুলনার দৌলতপুরে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে ২ ব্যক্তি ঘটনাস্থলে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক (টমটম) চালক আবদুস সালাম বলেন, তিনি সিগাল হোটেলের দিকে ছিলেন। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ১ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে পড়ে আছেন। দ্রুত তিনি ওই ব্যক্তিকে নিজের টমটমে তুলে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গোলাম রব্বানি হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG