অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

ভাইরাস
ভাইরাস

বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও কারও অবস্থাই গুরুতর ছিল না।

২০২৪ সালে নিপা ভাইরাসের লক্ষ্মণ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করে ৫ জনের শরীরে এটি পাওয়া যায়।

তবে এ নিয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন ইউএনবিকে বলেন, “এটি আমরা ২০২৪ সালে পেয়েছি। আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ হননি। চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।”

তিনি বলেন, শীতে খেজুরের কাঁচা রস পান করে প্রতি বছর অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন। যে ৫ জনের শরীরে রিওভাইরাস পাওয়া গেছে তারা সবাই নিপা ভাইরাস নেগেটিভ ছিলেন। এই রোগটি তেমন বিস্তার লাভ করেনি। দেশে ওই ৫ জনই প্রথম এ ভাইরাসে আক্রান্ত হলেন।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় আইইডিসিআরের নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়।

This item is part of
XS
SM
MD
LG