অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুরে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রূপপুরে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুরে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি থেকে ইভান কাইটমাজোভ নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইভান কাইটমাজোভ প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলার পদে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ওয়াশরুমে গলায় রশি লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এর আগে ৪ জানুয়ারি (শনিবার) রূপপুর গ্রিন সিটির ৯ নম্বর ভবনের চারতলার একটি ফ্ল্যাটের জানালা দিয়ে লাফ দিলে কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামের এক রুশ নারীর মৃত্যু হয়।

This item is part of
XS
SM
MD
LG